ঢাকা, শনিবার, ৬ জুন, ২০২৬

প্যারিসের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ড. ইউনূস

ads

ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার জন্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টার কিছু আগে তিনি টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, যাত্রার সময় তাকে ভিআইপি মর্যাদায় বিদায় জানানো হয়।


নির্ধারিত সময় অনুযায়ী সফরসঙ্গীদের সঙ্গে তিনি বিমানবন্দরে উপস্থিত হন এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফ্লাইটে ওঠেন। ইস্তাম্বুল হয়ে তার প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে। তবে এই সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য, কতদিন তিনি সেখানে থাকবেন কিংবা কোন কোন কর্মসূচিতে অংশ নেবেন-এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।


সংশ্লিষ্ট মহলের ধারণা, ব্যক্তিগত ও আন্তর্জাতিক বিভিন্ন কর্মকাণ্ডের অংশ হিসেবেই এই সফর হতে পারে। ড. ইউনূস বর্তমানে দারিদ্র্য বিমোচন, সামাজিক ব্যবসা এবং টেকসই উন্নয়ন সংক্রান্ত নানা আন্তর্জাতিক উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন।


উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. ইউনূস। তিনি ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেন এবং ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি নতুন নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

ads
ads
ads

Our Facebook Page